প্রকাশ :: ১৩ জুন ২০২৬, ১৪:৫৬

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক ২০ জুলাই


সংযুক্ত ছবি

নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভায় ইসি সদস্যবৃন্দ

এস কে এম আশরাফুল হুদা, লন্ডন : লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। এ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ জুলাই সোমবার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ লক্ষ‍্যে ব‍্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান। সম্প্রতি গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা সংগঠনের সভাপতি মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হারুন রশীদ । সভায় আলোচ‍্য সূচির উপর উপস্থিত সদস্যবৃন্দ বিস্তারিত আলোচনা করেন ও সর্বসম্মতিক্রমে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। যার মধ্যে অন্যতম হলো আগামী ২০ জুলাই সোমবার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হবে। এজেন্ডা ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন সহ-সভাপতি জালাল উদ্দিন মিন্টু, সৈয়দ সুহেল আহমদ, শাহ মোহাম্মাদ আব্দুল আহাদ, সালেহ আহমেদ,ওয়াহিদুর রহমান, আবুল হাসনাত চুনু, সদ‍্য বিদায়ী সাধারণ সম্পাদক আবুল হোসেন, ট্রেজারার ফয়েজুর রহমান, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক জহিরুল হক হিরু, এসিসটেন্ট ট্রেজারার মোহাইমিন আমিন, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এস রহমান রিয়াদ, কার্যকরী সদস্য নজরুল ইসলাম চৌধুরি,প্রচার সম্পাদক সৈয়দ নাঈম আহমেদ, আপ‍্যায়ন সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ । সংবাদ বিজ্ঞপ্তি