প্রকাশ :: ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৪

লন্ডনে প্রবাসী বোয়ালজুর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের নতুন কমিটি


সংযুক্ত ছবি

লন্ডন অফিস: লন্ডনে প্রবাসী বোয়ালজুর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের নির্বাচন ও নতুন কমিটি ঘোষনা। লন্ডনে প্রবাসী বোয়ালজুর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ত্রি-বার্ষিক নির্বাচন ও নতুন কমিটি ঘোষনা করা হয়েছে । সম্প্রতি পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় ও কমিটি গঠনে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আনছার আলী। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ফারুক আহমদ ও মোহাম্মদ সানুর মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাজী আপতাব আলী, রশিদ আহমদ, মোতাহের আলী সোহেল, ফজলু মিয়া, আজাদুর রহমান আজাদ, তাজুল ইসলাম, শেখ নুরুল ইসলাম জিতু, মো. সাজ্জাদ মিয়া, সাহাব উদ্দিন সাবুল, আব্দুল মতিন তালুকদার, জুবায়ের খান সেলিম, সেলিম আহমদ লুদু, নাহিদ আহমদ জায়গীরদার, খালেদ আহমেদ মিনহাজ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন: সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ সানুর মিয়া। নব-গঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন: সভাপতি ফজলু মিয়া, সহ-সভাপতি মো. সাজ্জাদ মিয়া ও সাহাব উদ্দিন সাবুল। সাধারণ সম্পাদক আব্দুল মতিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ জুবায়ের খান সেলিম, যুগ্ম কোষাধ্যক্ষ মো. আব্দুল তাহিদ লুৎফুর, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ও সমাজকল্যাণ সম্পাদক সামসুল ইসলাম। এছাড়া নির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন: তাজুল ইসলাম, হারুন মিয়া, মো. সালাউদ্দিন তুহিন, মো. সেলিম আহমদ লুদু, আব্দুল বাছিত ও সেখ খালেদ আহমেদ মিনহাজ। সংবাদ বিজ্ঞপ্তি