ছবি | ছবি: বাংলা ভিউ।
সিলেটের ওসমানীনগরে সাংবাদিক এমএফ আলী ফয়েজের সহধর্মিনী লাভলী চৌধুরী (৪৭) আর নেই(ইন্না লিল্লাহি---রাডিউন)। গতকাল সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে তিনি সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ২টায় উপজেলার উছমানপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের নিয়ামতপুর জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সুফি মিয়া, আব্দুল মালিক, মনোফর আলী, ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, দপ্তর সম্পাদক জিতু আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম রাফি, কার্যনির্বাহী সদস্য ও সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, সাবেক কোষাধক্ষ্য আবুল কালাম আজাদ, সাবেক ইউপি সদস্য আব্দুল সহিদ, কাজি তুহেল আহমদ, এলাকার মুরুব্বি সুবা মিয়া, কাজি লুকমান মিয়া, পলাশ আহমদ, সুমন আহমদ, প্রবাসী মানিক মিয়াসহ নানা শ্রেণি-পেশার মানুষ। সাংবাদিক এমএফ আলী ফয়েজ দীর্ঘদিন অভিবক্ত বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক সিলেটের ডাকের ওসমানীনগর প্রতিনিধি হিসেবেও দায়িত্বে ছিলেন।এদিকে, লাভলী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শোক প্রকাশ করেছেন, সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি মোঃ কয়েছ মিয়া, সহ-সভাপতি মোঃ আবু হানিফা, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল মতিন, লিলিউর রহমান পংকি, উজ্জ্বল দাশ ও উজ্জ্বল ধর। এক শোকবার্তায় তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।