এস কে এম আশরাফুল হুদা, লন্ডন :
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের উদ্যোগে সদ্য প্রয়াত সফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল লন্ডনের একটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেলে সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের উদ্যোগে সংগঠনের সাবেক যুগ্ম সম্পাদক প্রয়াত সফিউল আলম বাবুর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আলী রউফ।
এ সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সিজিল মিয়া।
এ দোয়া মাহফিল ও শোক সভায় সদ্য প্রয়াত সফিউল আলম বাবুর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন, বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী।
প্রয়াত সফিউল আলম বাবুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নূরুল হক লালা মিয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সংগঠনের উপদেষ্টা জামাল হোসেন চৌধুরী, সফিকুল ইসলাম, মুজিবুল হক মনি, শামসুদ্দিন চৌধুরী রুমি, শহিদ আলী, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ফখরুল আলম চৌধুরী শামীম, সহ-সভাপতি ইলিয়াছ মিয়া, নাজমুল হোসেন চৌধুরী, আঙ্গুর আলী, তাহের কামালী, তারিফ আহমেদ, চন্দন মিয়া, মাহমুদ আলী, টাওয়ার হ্যামলেট্স কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব মিয়া, দিরাই থানা জেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সংগঠনের সাবেক যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, বর্তমান সহ সভাপতি এস কে এম আশরাফুল হুদা, এসিসটেন্ট সেক্রেটারি এ রহমান ওলি, লন্ডন বাংলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মোরাদ, কমিউনিটি নেতা জামাল আহমেদ খান
সৈয়দ তারেক আহমেদ, কামরুল ইসলাম, মারুফুল হক সুহেল, ইউসুফ আল আজাদ, ড. আনিসুর রহমান আনিস, সৈয়দ সুমন আহমেদ, আক্তার হোসেন চৌধুরী, ফারুক মিয়া, সৈয়দ গোলাব আলী, সৈয়দ আশফাক আহমেদ, সৈয়দ জামিল, আবু সুফিয়ান, আফসর আলী বাবুল, আফসর উদ্দিন, পীর ফয়সল আহমেদ, আল মামুন, আল ইমরান, শিপার মিয়া, সুজাত মিয়া ও রুম্মান আহমেদ প্রমূখ।
বক্তারা বলেন, সফিউল আলম বাবু ছিলেন কমিউনিটির একজন অত্যন্ত নিবেদিতপ্রাণ, সাহসী, জনপ্রিয় সমাজকর্মী এবং সাদামনের মানুষ। দেশে বিদেশে প্রতিটি মানুষের সাথে ছিল সুসম্পর্ক । কমিউনিটির সর্বস্তরের মানুষের কাছে তিনি তার অমায়িক ব্যবহার, বিনয় ও আন্তরিকতার জন্য অত্যন্ত প্রিয় ছিলেন । সাধারণ ও অসহায় মানুষের যেকোনো সমস্যা সমাধানে তিনি উদার মনোভাব নিয়ে সাহায্য করতেন। এরকম ভাল মানুষের জন্য আজ আমরা দোয়া করি ও তার আত্মার মাগফেরাত কামনা করছি।