ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু ২১ জানুয়ারি ২০২৭

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে : ০ বার
বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ | সংগ্রহ ছবি:
বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ | সংগ্রহ ছবি:

জিয়াউল ইসলাম সৈয়দ, বাংলা ভিউ অনলাইন ডেস্ক :

বাংলাদেশে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের ভোট পাঁচ ধাপে করবে নির্বাচন কমিশন।  প্রথম ধাপে ভোট হবে ২১ জানুয়ারি।

সোমবার (১২ অক্টোবর, ২০২৬) সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়।

বৈঠক শেষেসাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, সাড়ে চার হাজার ইউপির মধ্যে পাঁচ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি,  ৩য় ধাপ ২৯ এপ্রিল,  ৪র্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ধাপ ২৭ মে।

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের ভোট দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত