দুর্নীতির অভিযোগে হবিগঞ্জ জেলা কালচারাল অফিসার অসিত বরণকে বদলি

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে : ০ বার
দুর্নীতির অভিযোগে হবিগঞ্জ জেলা কালচারাল অফিসার অসিত বরণ এর বিরুদ্ধে অভিযোগপত্র ও অন‍্যান‍্য ছবি:
দুর্নীতির অভিযোগে হবিগঞ্জ জেলা কালচারাল অফিসার অসিত বরণ এর বিরুদ্ধে অভিযোগপত্র ও অন‍্যান‍্য ছবি:

 

বাংলা ভিউ ডেস্ক : 

নানা দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে হবিগঞ্জ জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্তকে তাৎক্ষণিক মৌলভীবাজারে বদলি করা হয়েছে। 

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক দাপ্তরিক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, সম্প্রতি একটি হামদ-নাত প্রতিযোগিতায় বিচারক নিয়োগ কেন্দ্র করে স্থানীয় ধর্মীয় ও সাংস্কৃতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। 
এর পরিপ্রেক্ষিতে গত ১৩ সেপ্টেম্বর "হবিগঞ্জের সচেতন নাগরিক ও সাংস্কৃতিককর্মী সমাজ"-এর ব্যানারে প্রায় ১৫০ জনের স্বাক্ষরসহ কালচারাল অফিসার ও তাঁর সহকারী বিকাশ পালের বিরুদ্ধে  শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়ে মহাপরিচালক বরাবর আবেদন করা হয়েছিল।

এছাড়াও সরকারি অনুদান বিতরণে স্বজনপ্রীতি, একাডেমি প্রাঙ্গণে দোকান বসিয়ে ভাড়া আদায়, নজরুল বর্ষ উদযাপনের খরচে অনিয়ম, একাডেমির আলো ও সাউন্ড সরঞ্জাম গায়েব হয়ে যাওয়া এবং একাডেমি পদক প্রদানে অস্বচ্ছতার একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত