গণভোটের দাবিতে স্মারকলিপি দিতে ইসির সামনে জামায়াতসহ ৮ দল

বাংলা ভিউ ডেস্ক::
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
ছবি ছবি: বাংলা ভিউ।
ছবি ছবি: বাংলা ভিউ।

নভেম্বরে গণভোট আয়োজন এবং জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামীসহ ৮টি দল। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মেট্রোরেল স্টেশনের কাছে সংলগ্ন সড়কের পাশে অস্থায়ী মঞ্চ করে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বাকি দলগুলোও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর থেকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ৫ দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবেন তারা।

এলাকার খবর

সম্পর্কিত