বিডিনিউজ টোয়েন্টিফোরের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা লন্ডনে অনুষ্ঠিত

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে : ০ বার
লন্ডনে গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইমরোজ খালিদীর জানাজায় মুসল্লিগণ / বাংলা ভিউ ছবি:
লন্ডনে গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইমরোজ খালিদীর জানাজায় মুসল্লিগণ / বাংলা ভিউ ছবি:


সৈয়দ জামিল, লন্ডন  : 

২ অক্টোবর ২০২৬ লন্ডনে মারা গেলেন বাংলাদেশী সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইমরোজ খালিদী। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) জোহরের নামাজ শেষে পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজায় ব্রিটেনের বাংলা ভাষাভাষী সাংবাদিক, গণমাধ‍্যমেকর্মী, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী ও পরিবারের সদস‍্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

জানাজা শেষে কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি, প্রবীণ সাংবাদিক সৈয়দ নাহাস পাশা বলেন- বাংলাদেশী সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইমরোজ খালিদী সংবাদ মাধ‍্যমে একটি অনন্য অধ‍্যায় সৃষ্টি করেছেন। 
তিনি শুধু সাংবাদিক নয়, একজন মানবিক ও ধার্মিক মানুষ ছিলেন। আমি যতদূর জানি- তিনি পবিত্র হজ্জ পালন করার পর সাথে করে কাপনের কাপড় নিয়ে এসেছিলেন, যা এবারও তিনি  লন্ডনে সফরের সময় সাথে করে নিয়ে এসেছিলেন। লন্ডনে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমি নিজেই এম্বুল‍্যান্সে করে তাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। তিনি চিরবিদায় নিলেন। আজ তার এই নিজের কিনা কাপনের কাপড় পরিধান করে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে, না ফেরার দেশে চলে গেলেন। 

এদিকে গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, সাধারণ সম্পাদক আব্দুল বাছির, এসিসটেন্ট সেক্রেটারি এ রহমান অলি, ব্রিজবাংলা২৪ এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল সহ অন‍্যান‍্য সাংবাদিক নেতৃবৃন্দ। 

মরহুম তৌফিক ইমরোজ খালিদীর ছেলে রাজ খালিদী জানান- শুক্রবার বিকেলে লন্ডন থেকে তার মরহুম বাবাকে নিয়ে বাংলাদেশ যাবেন এবং 
শনিবার ঢাকার বনানীতে তাঁর দ্বিতীয় নামাজে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে। 

উল্লেখ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের একটি বেসরকারি অনলাইন সংবাদ ওয়েবসাইট। ২০০৫ সালে ‘বিডিনিউজ’ নামে ওয়েবভিত্তিক বার্তা সংস্থা হিসেবে প্রথমে এটি যাত্রা শুরু করে ও ২০০৬ সালের ২৩ অক্টোবর ডটকম সংবাদ ওয়েবসাইট হিসেবে আত্মপ্রকাশ করে। 
এটি বাংলাদেশের প্রথম অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম। সাংবাদিক আলমগীর হোসেন ও রাশেদ চৌধুরীর হাত দিয়ে প্রতিষ্ঠার কয়েক বছর পর থেকে ওয়েবসাইটটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তৌফিক ইমরোজ খালিদী।
তার মৃত্যুর পর ৪ অক্টোবর ২০২৬ বিশ্বদীপ দাশ ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত