ডেস্কঃ
বাংলাদেশে ৭ নেতার মৃত্যুদণ্ড এর রায় ঘোষণা, লন্ডনে যুক্তরাজ্য যুবলীগের প্রতিবাদ ।
বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে ফাসির রায় ঘোষণার প্রতিবাদে— যুক্তরাজ্য যুবলীগ পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদমিনার প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ করেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পূর্ব লন্ডনে এই প্রতিবাদ সমাবেশ— যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠিত হয় ।
এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি নাজমূল ইসলাম, মাহবুব হোসেন. মোহাম্মদ ফিরোজ , যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন লিটন, ফয়জুর রহমান ফয়েজ, মোদাব্বির হোসেন চুন্নু, জুবায়ের আহমদ, বাবুল খান প্রমূখ॥
উল্লেখ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির সাত নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন-দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার অপর আসামিরা হলেন-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এই মামলার সব আসামি পলাতক রয়েছেন।