সাংবাদিকরা ভালো থাকলে আমরা ভালো থাকব - হুইপ রুহুল কুদ্দুস

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
সংগ্রহিত ছবি:
সংগ্রহিত ছবি:


বাংলা ভিউ ডেস্কঃ বাংলাদেশের জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাংবাদিকরা বাঁচলে বাংলাদেশের রাজনীতি বাঁচবে। সাংবাদিকদের জীবনমান উন্নয়নের জন্য ওয়েজ বোর্ড হওয়া দরকার।

এখন নবম ওয়েজ বোর্ড চলছে কিন্তু মালিকদের কারণে সেটা বাস্তবায়িত হয়নি। সাংবাদিকরা ভালো থাকলে আমরা ভালো থাকব। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদের হুইপ বলেন, অনেক গণমাধ্যমে সাংবাদিকরা নিয়মিত বেতন পান না।

অতীতে কিছু গণমাধ্যম কর্মী অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক নেতাদের চরিত্র হননের ঘটনা ঘটিয়েছেন। তিনি এ বিষয়ে জবাবদিহিতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, যেসব সাংবাদিক ওয়ান ইলেভেনের ঘটনাপ্রবাহে ভূমিকা রেখেছিল বলে অভিযোগ রয়েছে, তাদেরও জবাবদিহিতার আওতায় আনা উচিত।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত