দুধ চা, না রঙ চা, কোনটা শরীরের জন‍্য ভাল

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে : ০ বার
রঙ চা ছবি:
রঙ চা ছবি:

সাজিদুর রহমান :

দুধ চা, না রঙ চা, কোনটা শরীরের জন‍্য ভাল। চা অনেক আগে থেকেই স্বাস্থ্যের জন্য উপকারী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বলা হয়, চা পান করলে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে, দেহের কোষের ক্ষয় রোধ হয়। চা যেমন হৃদ্‌রোগের ঝুঁকি কমিয়ে দেয়, তেমনি আবার ক্যানসার প্রতিরোধেও এর ভূমিকা রয়েছে।

কিন্তু কোন ধরনের চা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী? দুধ চা, নাকি রং চা? চিকিৎসকদের মতে, যাঁরা নিয়মিত চা খান, তাঁদের অবশ্যই জানা প্রয়োজন যে দুধ চায়ের চেয়ে রং চা শরীরের জন্য বেশি উপকারী।

স্বাস্থ্যের দিক থেকে দুধ চায়ের চেয়ে রং চা বেশি উপকারী। রং চা এর উপকারিতাঅ্যান্টিঅক্সিডেন্ট: রং চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা কোষের ক্ষতি রোধ করে।মেটাবলিজম: এটি শরীরের বিপাক বা মেটাবলিজম বাড়াতে সাহায্য করে।ক্যালোরি: রং চায়ে ক্যালোরি কম থাকে, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।হজম: এটি পরিপাকতন্ত্র বা হজমে সহায়তা করে।দুধ চা এর প্রভাবচায়ে দুধ মেশালে দুধের প্রোটিন চায়ের অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা কিছুটা কমিয়ে দেয়।অতিরিক্ত দুধ চা খেলে গ্যাস, পেটে ফোলাভাব বা বদহজম হতে পারে।এতে ক্যালোরি ও চর্বির পরিমাণ বেশি থাকে।

জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এক পরীক্ষায় ১৬ জন নারীকে একবার রং চা, আরেকবার দুধ চা পান করতে দেন। তারপর প্রতিবারই আলট্রাসাউন্ড পদ্ধতিতে তাঁদের রক্তনালির প্রসারণ মাপা হয়। এই পরীক্ষায় দেখা যায়, রং চা রক্তনালির প্রসারণ ঘটায়। রক্তনালির প্রসারণ উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগ নিয়ন্ত্রণে অত্যন্ত জরুরি। চায়ে থাকা ক্যাটেচিন রক্তনালির প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অন্যদিকে দুধ চা রক্তনালির প্রসারণ ঘটাতে ব্যর্থ। কারণ, দুধের মধ্যে থাকে ক্যাসেইন নামের একটি পদার্থ, যা চায়ের মধ্যে থাকা ক্যাটেচিনকে বাধাগ্রস্ত করে। এতে চায়ে দুধ মেশালে চায়ের রক্তনালি প্রসারণের ক্ষমতা একবারেই চলে যায়। ইউএস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচারের গবেষকেরা পরীক্ষা করে দেখেন, চায়ের প্রভাবে কোষগুলো থেকে সাধারণের তুলনায় ১৫ গুণ বেশি ইনসুলিন নির্গত হয়।

ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে ইনসুলিন নির্গত হওয়া জরুরি। কিন্তু চায়ে দুধ মেশালে এই ইনসুলিন নির্গমনের হার কমতে থাকে। চায়ে যদি ৫০ গ্রাম দুধ মেশানো হয়, তাহলে ইনসুলিনের নির্গমন ৯০ শতাংশ কমে যায়। রং চা উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ, ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর। কিন্তু দুধ চা ততটা নয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত