সাজিদুর রহমান, লন্ডন :
গ্রেটার বালুচরের প্রবীণ মুরব্বি বিশিষ্ট শিক্ষাবিদ ,সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যাপক আব্দুল বাকী চৌধুরী এবং সিলেট জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী মরহুম এ্যাডভোকেট সাজ্জাদুর রহমান স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল, ব্রিকলেন স্থানীয় একটি রেস্টুরেন্টের কনফারেন্সহলে অনুষ্ঠিত হয়।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭ঘটিকায় সংগঠনের সভাপতি মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হুসেইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক হারুন রশিদ।
শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস এর সাবেক স্পিকার আহবাব হোসেন ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির।
বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তি আব্দুস সাত্তার, সংগঠনের উপদেষ্টা আব্দুল আহাদ মকসুদ, উপদেষ্টা সারব আলী ,উপদেষ্টা ফজলুর রহমান ছুনু , বিশিষ্ট সংগঠক সৈয়দ সাদেক, কমিউনিটি ব্যক্তিত্ব শহীদুল ইসলাম মামুন, সমাজকর্মী তপু শেখ,সংগঠনের সহ সভাপতি সৈয়দ সুহেল আহমেদ ,সিনিয়র সদস্য মহানুজ্জামান চৌধুরী ,সদস্য ওয়াহিদুর রহমান,,যুগ্ম সম্পাদক অধ্যাপক সাজিদুর
রহমান ,সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম ,৩৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু ,মিডিয়া ব্যক্তিত্ব এ রহমান ওলি,সমাজ সেবক দেবাংশু দাশ মিঠু।
আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি জালাল উদ্দিন মিন্টু ,সহ সভাপতি ছালেহ আহমেদ ,অর্থ সম্পাদক ফয়েজুর রহমান, প্রচার সম্পাদক ওবায়দুল হক মিন্টু,সহ প্রচার সম্পাদক রিয়াদ আহমেদ , সৈয়দ নাঈম,শরীফ প্রমুখ।
সভার শুরুতে অধ্যাপক আব্দুল বাকী চৌধুরীর ব্যক্তিও কর্মময় জীবনের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন উনার একমাত্র ছেলে চৌধুরী ইশতিয়াক আহমেদ রাজিব।
উপস্থিত বক্তারা মরহুমদ্বয়ের বর্নাঢ্য কর্মময়জীবনের বিভিন্ন অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং উনাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সভায় বৃহত্তর বালুচরের সকল মৃত নর-নারীর আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন উপদেষ্টা আব্দুল আহাদ মকসুদ।
সবশেষে সভাপতি মিনহাজুর রহমান উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।