সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচনী তফশিল বাতিল, নতুন প্রশাসক

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে : ০ বার
নতুন প্রশাসক ছবি:
নতুন প্রশাসক ছবি:

জিয়াউল ইসলাম সৈয়দ, বাংলা ভিউ ডেস্ক  : সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনী তফশিল বাতিল করা হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে নতুন প্রশাসক। এর আগে দুইবার সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির তফশিল ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত নির্বাচন আয়োজন সম্ভব হয়নি।

রবিবার ( ২৭ সেপ্টেম্বর, ২০২৬) সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে। 

নতুন প্রশাসকের দায়িত্ব পেয়েছেন এসসিসিআই এর সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরী। এর আগে প্রশাসকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। 


এসসিসিআই এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের স্মারক নং- ২৬.০০.০০০০.১৫৬.৩২.০০১.৯২ (অংশ-৬)-৯৬ এর আদেশ অনুযায়ী আগামী ৫ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করা হয়েছে এবং একই তারিখের স্মারক নং- ২৬.০০.০০০০.১৫৬.৩২.০০১.৯২(অংশ-৬)-৯৪ এর আদেশ অনুযায়ী এজাজ আহমদ চৌধুরী-কে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। নতুন প্রশাসক সদস্য অন্তর্ভুক্তি ও হালনাগাদক্রমে নুতনভাবে নির্বাচনী তফসিল ও ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন।’

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত