জগন্নাথপুরের ফ্রেন্ডস যুব সংঘের ফুটবল টুর্নামেন্টের সম্পন্ন

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে : ০ বার
জগন্নাথপুরের ফ্রেন্ডস যুব সংঘের ফুটবল টুর্নামেন্টের শেষে খেলোয়াড়বৃন্দ ॥ বাংলা ভিউ ছবি:
জগন্নাথপুরের ফ্রেন্ডস যুব সংঘের ফুটবল টুর্নামেন্টের শেষে খেলোয়াড়বৃন্দ ॥ বাংলা ভিউ ছবি:

 

ইয়ামিন আহমাদ আদিল, জগন্নাথপুর থেকে : 

জগন্নাথপুর উপজেলার নয়াবন্দরে 
ফ্রেন্ডস যুব সংঘ উদ্যোগে আয়োজিত সিক্স এ সাইড ইনডোর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফ্রেন্ডস যুব সংঘ উদ্যোগে আয়োজিত সিক্স এ সাইড ইনডোর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নয়াবন্দর বাজার লিভারপুল স্পোর্টস সেন্টারে সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। 

এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম হচ্ছে ভাই-ব্রাদার্স এফসি শাহারপাড়া এবং রানার্স-আপ টিম হচ্ছে কেডব্লিওপি ( KWP)  রিপন এফসি খাদিমপুর। 

ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন সাবেক রেফারী ক্রীড়াবিদ আশারকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আলাউদ্দিন আহমাদ, সাবেক রেফারী ক্রীড়াবিদ রাশেদ আহমদ, নয়াবন্দর বাজারের অর্থ সম্পাদক ফখরুল ইসলাম, আব্দুল কাইয়ুম, এডভোকেট মুহিত কবিরী সহ প্রমুখ। 

আগত অতিথিরা বলেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

বৃষ্টির দিনে মাঠ না থাকায় ইনডোর গ্রাউন্ডে খেলাধুলা করার ব্যবস্থা করে দেওয়ায় ইনডোর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

পাশাপাশি এত আনন্দময় এ টুর্নামেন্টের আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন অতিথিরা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত