বাংলা ভিউ নিউজ ডেস্ক :
যুক্তরাজ্যের বার্মিংহামে আনন্দঘন পরিবেশে ব্রিটিশ বাংলা সোসাল ক্লাবের উদ্যোগে প্রথম ন্যাশনাল গাফলা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
সোমবার (১৮ মে) রাতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় ৮০টির অধিক টিমের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। কম্পিটিশনে প্রথম স্থান অর্জন করেন বার্মিংহামের আলাউর রহমান, ২য় স্থান অর্জন করেন ওয়ালসেলর কায শিপন, ৩য় স্থান অর্জন করেন বার্মিংহামের কয়েছ মিয়া, ৪র্থ স্থান অর্জন করেন কভেন্ট্রির মুজিব রহমান ।
খেলা শেষে ক্লাবের সাধারন সম্পাদক জামিল আহমদ এর পরিচালনায় ও ক্লাবের সভাপতি শায়েখ কামালীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি ইকবাল আহমদ, সহ সাধারণ সম্পাদক আফতাব আহমদ, কোষাধ্যক্ষ সাইফুর রহমান রিপন, কার্যকরী কমিটির সদস্য শাহআলম শাকিল,সজল আহমদ, ক্লাবের উপদেষ্টা ও সাবেক সভাপতি মোস্তফা লিমন, উপদেষ্টা- সাবেক সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, উপদেষ্টা নাসিম সাজন, উপদেষ্টা আফরোজ মিয়া, সদস্য ইমরানুল ইসলাম, মোহাম্মাদ আলী,জাহেদ চৌধুরী, মাসুম মিয়া, কাওছার মিয়া ও হাসান প্রমুখ ।
সংবাদ বিজ্ঞপ্তি