আগামী ২৮ মে বাংলাদেশে পালিত হবে ঈদুল আজহা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
জিলহজ মাসের চাঁদ ফাইল ছবি:
জিলহজ মাসের চাঁদ ফাইল ছবি:

বাংলা ভিউ অনলাইন ডেস্ক : বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

আগামী ৯ জিলহজ পবিত্র আরাফাতের দিন পালিত হবে ২৭ মে এবং পরদিন ১০ জিলহজ, অর্থাৎ ২৮ মে সারাদেশে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

সোমবার (সোমবার, ১৮ মে) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, কক্সবাজার জেলার আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।

 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত