সিলেট প্রতিনিধি : সিলেটে হাম ও এর উপসর্গ নিয়ে কোল খালি হয়েছে ৫১ জন মায়ের। গত ১ জানুয়ারি থেকে শনিবার (২৩ মে) পর্যন্ত মৃত্যু।
এদিন দুপুরের দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
তারা জানায়, গত ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলে হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৪ জন শিশুর। তাদের মধ্যে আছে, করমধা ফেঞ্চুগঞ্জের মো. সাবুল মিয়ার ছেলে ১০ মাস বয়সী আবিদ। সে শহিদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। একই হাসপতালে মৃত্যু হয়েছে সিলেট সদর উপজেলার শাহপরাণ এলাকার রফিকুল ইসলামের ছেলে আরাবি আহমদের। তার বয়স ১ বছর ৩ মাস।
এ সময়ে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে দুই শিশুর। তারা হল মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ফারুক মিয়ার ৫ মাস বয়সী ছেলে নাফি ইসলাম ও সুনামগঞ্জের দিরাই উপজেলার নিপেষ রায়ের ছেলে ৬ মাসের নিলয় রায়।
উল্লেখ্য, সিলেটের এই ৪ শিশুসহ গত ২৪ ঘন্টায় সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মত্যু হয়েছে ১৩ শিশুর। আর এই বছর মোট মৃত্যু হয়েছে ৫১২ জনের।