এস কে এম আশরাফুল হুদা, লন্ডন :
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্ত: ব্যাডমিন্টন কাপ সম্পন্ন হয়েছে।
রবিবার (২৬এপ্রিল) বেলা ৫টায় পূর্ব লন্ডনের একটি স্পোর্ট সেন্টারে দয়ামীর ইউনিয়ন আন্ত: ব্যাডমিন্টন কাপ ২০২৬ অনুষ্ঠিত হয়।
ইংল্যান্ডে বসবাসরত দয়ামীর ইউনিয়নের বিভিন্ন শহরে থাকা ক্রীড়ামোদি ও খেলোয়াড়দের আন্তরিক অংশ গ্রহনে খেলাটি আনন্দময় ও প্রতিযোগিতামূলক হয়ে উঠে।
খেলায় ১৬টি দল অংশ গ্রহন করে, সেখান থেকে চমৎকার খেলা উপহার দিয়ে ইংল্যান্ডের ব্রিস্টল শহর থেকে আসা, বাবরু ও টুটুল জুটি চ্যাম্পিয়ন হয়ে ট্রফি ও পুরষ্কার লাভ করে।
রানার্সাপ হয়, লন্ডনের জামাল খান ও আলী জুটি, তারা ও ট্রফি ও দ্বিতীয় পুরষ্কার লাভ করে।
তৃতীয় স্থান নির্ধারণী খেলায় রায়হান ও রাশেদ জুটি জয়ী হয়ে তারাও ট্রফি ও পুরষ্কার লাভ করে।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খেলা ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য আব্দুল মুহিব (বিধু মিয়া), যুব সংগঠক জামাল আহমদ খানের স্বাগত দিয়ে শুরু করে, কমিটির সদস্য ফয়জুর রহমান ফয়েজ এর পরিচালনায়,
ঊক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ ওসমানীনগর সমিতির সাবেক সভাপতি কবির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি রশীদ আহমদ, বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুর রাজ্জাক, গয়াসুর রহমান, আবুল কালাম, আলমাছ খান আজাদ।
বক্তব্য রাখেন নাসির উদ্দিন খান, আব্দুর রহিম জিলু মিয়া , খেলাকমিটির অন্যতম সদস্য যথাক্রমে বদরুল হোসাইন চৌধুরী জুনা ও সাইফুর রহমান।
আরো বক্তব্য রাখেন আব্দুল আজিম সেলিম, সিরাজুল ইসলাম ও আব্দুল লতিফ প্রমূখ।
খেলা পরিচালনা করেন আব্দুল বাছির ও মইনুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তি