জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে : ০ বার
জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের অভিষেক অনুষ্ঠানে নতুন ম্যাগাজিন হাতে অতিথিবৃন্দ ।। ছবি:
জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের অভিষেক অনুষ্ঠানে নতুন ম্যাগাজিন হাতে অতিথিবৃন্দ ।। ছবি:

সৈয়দ জামিল :

লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের একটি ব্যাংকুয়েটিং হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নতুন কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি লেখক, আবুল কালাম আজাদ ছোটন-এর সভাপতিত্বে ও  নাছির আহমেদ শাহিন, আব্দুল অদুদ দীপক-এর যৌথ সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মনসুর আহমেদ শাওন।

অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের দুই প্রবীণ উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসানাত হোসাইন এমবিই এবং বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরীকে লাইফ টাইম এচিভমেন্ট সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদ, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম. নাজরুল ইসলাম, ইউকে বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসানাত এম. হোসাইন এমবিই, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিবুর রহমান মুহিব, বিশিষ্ট ক্যাটারার ফয়জুল হক, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সংগঠনের প্রধান উপদেষ্টা আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ, বিএসিএর সভাপতি অলি খান, উপদেষ্টা সৈয়দ নাহাস পাশা, এম. এ. মুনিম ওবিই, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, ব্যারিস্টার লুৎফুর রহমান, কাউন্সিলর ও সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী, উপদেষ্টা নজরুল ইসলাম বাসন ও  উপদেষ্টা মাহবুব রহমান, কমিউনিটিনেতা সিরাজুল হক।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রফেসর আব্দুল হাই, সাবেক স্পিকার আহবাব হোসেন,  শেখ ফারুক আহমেদ, তফজ্জুল চৌধুরী তুহিন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক তাইসির মাহমুদ, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, বিএসিএর সাবেক সাধারণ সম্পাদক মিটু চৌধুরী, হাবিবুর রহমান ময়না, মিজানুল চৌধুরী, আশিকুর রহমান, রফিকুল হায়দার, শহিদুল ইসলাম মামুন, ব্যারিস্টার লিয়াকত আলী, গয়াসুর রহমান, আব্দুল মুকিত, হাফিজুর রহমান, আব্দুস সোবহান, কাউন্সিলর রিতা বেগম, ফখরুল আম্বিয়া, দিলোয়ার হোসেন, জিয়াউর রহমান, হিফজুর রহমান চৌধুরী, শেখ শামিম আহমেদ, শিবলুর রহমান, আহাম্মদ আব্দুল করিম, অলি উদ্দিন শামিম, অছি মিয়া পাঠান পাঠান, জসিম উদ্দীন, শেখ কামাল, তোফায়েল আহমদ,আবুল হাসনাত আজাদ সোহান, সৈয়দা নাসিমা বেগম, আব্দুর রহমান অলি, মুক্তার আলী, শামীম আহমদ, কমিনিউটি নেতা আব্দুর রাজ্জাক, মিনহাজুর রহমান , কাউন্সিলর ফয়জুর রহমান ও দিলাল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি, লেখক আবুল কালাম আজাদ ছোটন ঘোষাণা দেন , এই কমিটির কার্যকালে যুক্তরাজ্যে সবাইকে নিয়ে একটি জালালাবাদ ভবন তৈরী করা হবে ।

এ সভায় বক্তারা বলেন- জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের দীর্ঘদিনের সামাজিক, মানবিক ও কমিউনিটি কার্যক্রমের প্রশংসা করেন। যুক্তরাজ্যে বসবাসরত জালালাবাদ অঞ্চলের প্রবাসীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং বাংলাদেশের নিজ নিজ এলাকার মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর তারা গুরুত্বারোপ করেন।

বক্তারা আশা প্রকাশ করে আরো বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও সম্প্রসারিত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

অভিষেক অনুষ্ঠান একটি আকর্ষণীয়, সমৃদ্ধ ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে। চমৎকার প্রচ্ছদ ও বিভিন্ন তথ্যসমৃদ্ধ এ প্রকাশনাটি জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের কার্যক্রম, সংগঠনের ইতিহাস, নতুন কমিটি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত